ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১১ রাষ্ট্রদূতকে নিয়ে ভিডিও কনফারেন্স করলেন পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাস পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হলে যেন আগের চাকরিতে পুর্নবহাল হতে পারেন, সেজন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা গ্রহণের নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

সোমবার (২৭ এপ্রিল) তিনি মধ্যপ্রাচ্যের ১১ রাষ্ট্রদূত ও মিশন প্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নির্দেশনা দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, লেবানন, ইরাক, ইরান, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা এ কনফারেন্সে অংশ গ্রহণ করেন।

কনফারেন্সে করোনার এই পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের কেউ যদি ফেরত আসেন, তাহলে যেন তারা ন্যায্য বেতন ও ভাতা পান, সে বিষয়ে প্রযোজনীয় সহযোগিতা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে বললেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, আমরা প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেব।

ড. মোমেন প্রবাসী বাংলাদেশিদেরও দুর্দশাগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি সব প্রবাসীকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান। ভিডিও কনফারেন্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনও উপস্থিত ছিলেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সব বৈদেশিক মিশনের কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১১ রাষ্ট্রদূতকে নিয়ে ভিডিও কনফারেন্স করলেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০