ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়ল দোকান খোলার সময়, বাধা নেই ইফতার বিক্রিতে

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস ঠেকাতে চলমান সাধারণ ছুটিতে রাজধানীতে নিত্যপণ্যের দোকান খোলার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিভিন্ন পাড়া-মহল্লার নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। তাছাড়া আগামীকাল থেকে হোটেল/রেস্তোরাঁয় ইফতার সামগ্রী বিক্রির অনুমতি দিয়েছে ডিএমপি। তবে ফুটপাতে ইফতারি বিক্রিতে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

ডিএমপি থেকে বলা হয়েছে, ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। সম্মানিত নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রবাদি ক্রয় করতে পারবেন। তবে স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপসমূহ পূর্বের ন্যায় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।

এছাড়া ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেস্তোরাঁগুলো মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রি করতে পারবে। তবে কেউ ফুটপাতে কোনো ধরনের ইফতারির পশরা বসিয়ে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় করতে পারবেন না। রাজধানীবাসী ইফতারি ক্রয় করতে পারবেন। তবে রেস্টুরেন্ট/রেস্তোরাঁয় বসে ইফতার গ্রহণ করতে পারবেন না। তাছাড়া ইফতারি বিক্রি এবং ক্রেতাকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ উদ্ভুত এ সংকট মোকাবেলায় সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

দেশে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে নগরবাসীর সুবিধার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয় ডিএমপি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাড়ল দোকান খোলার সময়, বাধা নেই ইফতার বিক্রিতে

আপডেট সময় ০৮:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০