ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক: জাহেদ উর রহমান স্বাস্থ্য খাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর সময়মতো পাঠ্যবই বিতরণে পেপার মিল-প্রিন্টার চুক্তি হবে: শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক:বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ৫০ মিনিটে লেনদেন ৩২৫ কোটি টাকা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী

মানুষের ওপর করোনা ভ্যাকসিন ট্রায়াল শুরু, ৮০ ভাগ সাফল্যের আশা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জার্মানি এবং ব্রিটেন মানুষের ওপর করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার ইতিমধ্যেই সম্মতি দিয়েছে। সেই ট্রায়াল প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। মানুষের উপর এই ভ্যাকসিনের প্রয়োগ ৮০ শতাংশ সাফল্য আনবে বলে আশা দেখছেন বিজ্ঞানীরা। তাদের এই দাবিতে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বিশ্ববাসী। জানা গেছে, প্রাথমিকভাবে মানুষের উপর পাঁচটি ক্লিনিক্যাল ট্রায়াল হবে, যেটা গোটা বিশ্ব থেকেই সম্মতি পেয়েছে। খবর সিটিজি নিউজের।

ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভলেন্টিয়ারদের ওপর এই ট্রায়াল শুরু হবে। অন্যদিকে জার্মানিতেও মানুষের উপর করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে বলে জানা গেছে। জানা গেছে, অক্সফোর্ড ট্রায়ালে ১৮-৫৫ বছর বয়সী প্রায় ৫০০ জন ভলেন্টিয়ার তৈরি হয়েছেন এই ভ্যাকসিন ট্রায়ালের জন্য। গোটা বিষয়টি নিয়েই গবেষক-অধ্যাপক সারা গিলবার্ট জানিয়েছেন, এই প্রক্রিয়াতে ৮০ শতাংশ সফল হওয়ার সুযোগ রয়েছে। এদিকে জার্মানিতে ২০০ জন ভলেন্টিয়ার ট্রায়ালে প্রস্তুত যাদের বয়স ১৮-৫৫ বছর।

এক লাখ ৮৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর কারণ যে করোনাভাইরাস, তার জন্য এখনও প্রকৃতপক্ষে কোন ভ্যাকসিন আবিস্কার হয়নি। সত্যি বলতে প্রস্তুত করা সম্ভব হয়নি। যে ভ্যাকসিন মানুষের ট্রায়ালে যাবে তা যদি সাফল্য পায় তবে অবশ্যই চরম স্বস্তির নিঃশ্বাস ফেলবে বিশ্ব। অবশ্য সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি সুরে বলেছে, আপাতত করোনাভাইরাস চলে যাওয়ার কোন পরিস্থিতি নেই, আরও বেশ কিছু সময় মানুষের সঙ্গে থাকবে এটি। একইসঙ্গে সতর্ক করা হয়েছে, আরও ভয়াবহ আকার ধারণ করবে করোনাভাইরাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক: জাহেদ উর রহমান

মানুষের ওপর করোনা ভ্যাকসিন ট্রায়াল শুরু, ৮০ ভাগ সাফল্যের আশা

আপডেট সময় ০৩:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০