ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রামপুরায় বিদ্যুৎ সাবস্টেশনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর রামপুরার উলনে বিদ্যুৎ সাবস্টেশনে একটি ট্রান্সফর্মারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে এ আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

এতে করে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে নগরীর বিভিন্ন এলাকায়। এ সময় দেখা যায়, বিদ্যুতের তার পুড়ে নিচে পড়ে আছে। সেই তার দিয়েই বেশ কয়েকটি এলাকায় ছড়িয়েছে আগুন।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রুমানা দৈনিক আকাশকে বলেন, ‘হাতিরঝিলের পাওয়ার প্লান্টের নিজস্ব ট্রান্সমিটার থেকে আগুন লাগে। এতে কারও কোনো ক্ষতি হয়নি। তবে পাওয়ার স্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে কাজ করছে।’

অল্প সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আমীর

রামপুরায় বিদ্যুৎ সাবস্টেশনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আপডেট সময় ০৪:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০