ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলে গোঁড়া ইহুদিদের এলাকায় করোনার মারাত্মক হানা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইসরায়েলের একটি শহরকে লকডাউন করা হয়েছে যেখানে গোঁড়া ইহুদিরা বসবাস করে। ইসরায়েলের মধ্যে এ শহরটিতে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে।

যে শহরটিকে লকডাউন করা হয়েছে সেটির নাম বেনি ব্রাক এবং এটি তেল আভিভ শহরের উপকণ্ঠে। এই শহরের বাসিন্দারা শুধু জরুরি প্রয়োজনে বাইরে আসতে পারবেন।

ইসরায়েলের একজন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, বেনি ব্রাক শহরে দুই লাখ মানুষ বসবাস করে। এদের মধ্যে ৪০ শতাংশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা আশংকা করছেন।

এখন পর্যন্ত পুরো ইসরায়েলে সাত হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে।

ইসরায়েল জুড়ে বাসিন্দাদের বলা হয়েছে, তারা যাতে বাড়ির ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থান করেন। গণ-জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বাড়ির বাইরে যেতে হলে মাস্ক কিংবা স্কার্ফ দিয়ে মুখ ঢেকে নিতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য আরো বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

নেতানিয়াহু এরই মধ্যে নিজের শারীরিক পরীক্ষা করিয়েছেন। তার শরীরে করোনাভাইরাসের কোন অস্তিত্ব নেই। তারপরেও তিনি নিজেকে সেলফ আইসোলেশনে রেখেছেন।

বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মন্ত্রীপরিষদের এক বৈঠকে বেনি ব্রাক শহরে চলাচলের উপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এই শহরটিতে প্রায় ৪৫০০ বয়স্ক মানুষ বসবাস করে। তারা ঝুঁকির মধ্যে আছেন বলে আশংকা করা হচ্ছে। এসব বয়স্ক ব্যক্তিদের সে শহর থেকে সরিয়ে কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হবে।

ইসরায়েলে অনেক গোঁড়া ইহুদিরা করোনাভাইরাস সংক্রমণ ঠেকানো জন্য সরকারের নির্দেশিত পদক্ষেপগুলো খুব ধীর গতিতে বাস্তবায়ন করছে। এনিয়ে অনেকের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে।

এসব গোঁড়া ইহুদিরা বড় পরিবারের এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করে। ধর্মীয় কারণে তারা ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগের মাধ্যমও খুব এটা ব্যবহার করে না। ফলে বিশ্বে কী ঘটছে সে সম্পর্কে তাদের খুব একটা ধারণা নেই।

ইসরায়েল জুড়ে বিভিন্ন বিধি নিষেধ আরোপ করা হলেও গোঁড়া ইহুদি অধ্যুষিত এলাকাগুলোতে ধর্মীয় জমায়েত এবং বিভিন্ন অনুষ্ঠান অব্যাহত ছিল। দুইদিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি নিয়ে গোঁড়া ইহুদিদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে।

সূত্র: বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরায়েলে গোঁড়া ইহুদিদের এলাকায় করোনার মারাত্মক হানা

আপডেট সময় ০১:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০