ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ১১

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিপাইনে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার দেশটির ঘনবসতিপূর্ণ দ্বীপ লুজোনে ওই ভূমিকম্প অনুভূত হয়।

এতে দেশটির পামপাঙ্গাপ্রদেশে ব্যাপক ক্ষতি হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার জন্য সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। খবর সিএনএন ও বিবিসির।

স্থানীয় সময় সোমবার বিকাল ৫টা ১১ মিনিটের ওই ভূমিকম্প অনুভূত হয়। এর পর আরও ৫২ বার আফটারশক (ভূকম্পন) হয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, ভূমিকম্পে পামপাঙ্গায় একটি বিমানবন্দর ও দুটি ভবন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসেপড়া একটি ভবনের নিচে অনেকেই আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রদেশের গভর্নর লিলিয়া পিনেডা জানান, সেখানে ২০ জন আহত হয়েছেন। তারা আঘাত পেয়ে চিৎকার করছিলেন।

ভূমিকম্পের পর একটি দোকান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া লুবাও শহর থেকে এক বৃদ্ধা ও তার নাতির মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অতিরিক্ত ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘রিং অব ফায়ার’ অংশের আওতাভুক্ত। ফলে প্রায়ই দেশটিতে বিভিন্ন মাত্রার ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ১১

আপডেট সময় ০২:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯