ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোদিকে হটাতে পাকিস্তানের দারস্ত হন কংগ্রেস নেতারা: নির্মলা সীতারামন

আকাশ জাতীয় ডেস্ক:

ভারতের নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যকে বিরোধী দল কংগ্রেসের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন নির্মলা সীতারামন। তিনি বলেন, কংগ্রেস নেতারা মোদিকে হটাতে পাকিস্তানের সহায়তা চাচ্ছেন।-খবর জি নিউজের

ইমরান খান বলেছিলেন- ভারতের নির্বাচনে যদি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজয়ী হয়, তবে কাশ্মীর সংকট সমাধানে শান্তি আলোচনা শুরু করতে ভালো সুযোগ তৈরি হবে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আমি জানি না কেন এ ধরনের বিবৃতি দেয়া হয়েছে। এ দেশে কংগ্রেসের অনেক প্রখ্যাত রাজনীতিবিদ রয়েছেন, যারা প্রধানমন্ত্রী মোদিকে ক্ষমতাচ্যুত করতে পাকিস্তানে যাতায়াত করেন।

‘পাকিস্তানে গিয়ে তারা বলেন- মোদিকে উৎখাতে আমাদের সহায়তা করুন।’

নির্মলা সীতারামন বলেন, কাজেই ইমরান খানের এ বিবৃতি কংগ্রেসের পাতা পরিকল্পনা হলে আমি বিস্মিত।

তবে ভারত চলতি মাসেই পাকিস্তানে হামলা করতে যাচ্ছে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরাইশির মন্তব্য সম্পর্কে জানতে চাইলে নির্মলা সীতারামন বলেন, আমি জানি না, তিনি এমন তথ্য কোথায় পেয়েছেন। আমি তার ভালো চাচ্ছি। তার এ দাবিতে আমি খুব মজা পেয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোদিকে হটাতে পাকিস্তানের দারস্ত হন কংগ্রেস নেতারা: নির্মলা সীতারামন

আপডেট সময় ০২:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯