ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

ইরানের সঙ্গে বসতে ১১ বার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র: রুহানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে গত দুই বছরে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ১১ বার চেষ্টা চালিয়েছিল বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, কিন্তু তেহরান সব ধরনের চেষ্টাই নাকচ করে দিয়েছে।

গত মেতে ইরানের সঙ্গে বিশ্বশক্তিগুলোর বহুপক্ষীয় পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। রয়টার্সের খবরে এ তথ্য জানিয়েছে।

ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরতে দেশটির ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার রুহানি বলেন, যদি আপনি মনে করেন-যুক্তরাষ্ট্র সবসময়ই বিজয়ী দেশ। কিন্তু আজ থেকে জেনে রাখবেন-ইরানই বিজেতা।

দেশটির প্রেসিডেন্ট দাবি করেন-গত বছর যুক্তরাষ্ট্র আট বার সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে। চলতি বছরে পরোক্ষভাবে আরও তিনবার প্রস্তাব দেয়। কিন্তু দেশের মানুষের মর্যাদার কথা ভেবে আমরা তা প্রত্যাখ্যান করেছি।

এ নিয়ে জানতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু সাড়া পাওয়া যায়নি।

তবে ওয়াশিংটন কী কী বিষয়ে আলোচনায় বসতে চেয়েছে, তা পরিষ্কার করে বলেনি। এ ছাড়া তিনি কি ইরানি পঞ্জিকার অনুসারে বছর হিসাব করেছেন নাকি ইংরেজি, তাও বলেননি।

গত জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন- দুই দেশের সম্পর্কোন্নয়নে কোনো পূর্বশর্ত ছাড়াই তিনি ইরানের সঙ্গে বসতে চান। যদি তারা বৈঠকে বসতে চায়, তবে আমিও বসব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

ইরানের সঙ্গে বসতে ১১ বার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র: রুহানি

আপডেট সময় ০১:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮