ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

এতো বড় ডিম!

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ডিম পাড়ার বিশ্বরেকর্ড করল ভারতের এক পোল্ট্রিফার্মের মুরগি। অবশ্য তা সংখ্যার দিক থেকে নয়, আকারে। আকারে এটি ছিল বিশাল।

এত বড় ডিম দেখে প্রথমে বিস্মিত হয়েছিলেন ফার্মের মালিক সুজাতা দাস নিজেই।

তিনি ভেবে বসেছিলেন, তার ফার্মে হয়ত কোনো উটপাখির আগমন ঘটেছে। এটি সেই উটপাখির ডিম!

কিছুক্ষণ পরেই সম্বিত ফিরে পান সেই নারী, এখানে উটপাখি আসবে কোথা থেকে!

ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ভাবতেই পারছি না আমার মুরগি এটা পেড়েছে!

ডিমটির দৈর্ঘ্য প্রায় ৫ ইঞ্চি জানান তিনি।

জি নিউজ জানিয়েছে, মুরগির সাধারণ আকারের তিনটি ডিমের সমান সুজাতার এই বড় ডিমটি। ওজনের বেলায়ও তিনটি সাধারণ ডিমের সমান।

মুরগির এতো বড় ডিম পাড়ার ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার নয়াপাড়া এলাকায়।

শনিবার (১ ডিসেম্বর) সকালে সুজাতা দাস নামে এক স্থানীয় পোল্ট্রি ফার্মে মুরগির ডিম সংগ্রহ করতে যান।

তখন তিনি দেখেন, ৪টি মুরগির ডিমের সঙ্গে একটি বিশাল আকৃতির ডিমটি পড়ে রয়েছে।

বিশাল আকৃতির মুরগির ডিমকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এটি দেখার জন্য এলাকাবাসীরা ভিড় জমাচ্ছে সুজাতার বাড়িতে।

এত বড় আকারের ডিম এর আগে কখনও কোনো মুরগি পেড়েছে কি না তা জানা নেই এলাকাবাসীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

এতো বড় ডিম!

আপডেট সময় ০২:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮