ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যিনি যতো খাটি নেতা, তিনি ততো ইউটার্ন নেবেন: ইমরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, একটি দেশের সত্যিকার একজন নেতা সবসময় ইউটার্ন নিতে পারবেন। পরিস্থিতি ও সময় অনুসারে তিনি তার কৌশলও বদলাতে পারবেন।

শনিবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইমরান বলেন, যদি কোনো নেতা সময়মত ইউটার্ন না নেন, তবে তিনি কোনো সত্যিকার নেতা নন।

নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে জার্মান নেতা অ্যাডলফ হিটলার ও ফরাসি সামরিক নেতা নেপোলিয়ান বোনাপার্টের ব্যর্থতার কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, রাশিয়া যুদ্ধে পরিস্থিতি অনুসারে কৌশল পরিবর্তন করতে পারেননি বলে হিটলার ও বোনাপোর্ট পরাজিত হয়েছিলেন।

তিনি বলেন, দায়িত্বের প্রয়োজন ও দেশের স্বার্থে নেতাদের সবসময় ইউটার্নের জন্য প্রস্তুত থাকতে হবে।

পাকিস্তানের বিরোধী দলীয় নেতারা সবসময় ইমরান খানের বিরুদ্ধে ইউটার্নের অভিযোগ করে আসছেন। নির্বাচনের সময় তিনি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা থেকে বরাবরের মতো সরে আসছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ।

বিরোধীরা তাকে মাস্টার অফ ইউটার্ন হিসেবে অভিহিত করে রেখেছেন আগেই।

ইমরান খানের মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাকিস্তান পিপলস পার্টির নেতা সাইয়েদ খুরশিদ শাহ বলেন, ইউটার্ন মন্তব্য দিয়ে ইমরান খান নিজেকেই হিটলার হিসেবে আখ্যায়িত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যিনি যতো খাটি নেতা, তিনি ততো ইউটার্ন নেবেন: ইমরান

আপডেট সময় ০২:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮