ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আলো জ্বালানো হলেই বাসে বিস্ফোরণ, নিহত ৪২

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার সীমান্তের কাছে একটি মহাসড়কে যাত্রীর সঙ্গে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে যাত্রীবাহী বাসে আগুন লেগে যায়। এতে বাসের ৪২ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে।

হাসপাতালে ভর্তি হওয়া আহতরা জানান, অন্ধকার নামার পর পর কন্ডাক্টর লাইট জ্বালানোর আগে পুরো বাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে যায়। আলো জ্বালানো হলে বাসে আগুন ধরে যায়।

খবরে বলা হয়, জিভিস্বাবানে থেকে বাইতব্রিজে যাওয়ার পথে ফিলাবুসি টউনে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার দেশটির ওই প্রদেশে এমন হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

বার্তা সংস্থা এএফপিকে পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা বলেন, ‘এই মুহূর্তে আমরা জানি ৪২ জনের বেশি মানুষ মারা গেছেন। ‘ তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

দেশটির সরকারি পত্রিকা বলছে, এক যাত্রীর সঙ্গে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে নিহত ছাড়াও অনেকে আহত হয়েছে।

পুড়ে যাওয়া গাড়িটির ছবি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ব্রডকাস্টিং করপোরেশন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আলো জ্বালানো হলেই বাসে বিস্ফোরণ, নিহত ৪২

আপডেট সময় ১১:১৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮