ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

বেতন ও ছাঁটাইয়ের প্রতিবাদে পোশাক শ্রমিকদের অবস্থান

অাকাশ জাতীয় ডেস্ক: 

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বন্ধ কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে বলিভদ্র এলাকার নাজ নিটওয়্যার লিমিটেড নামের কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, মালিকপক্ষ দীর্ঘদিন ধরে সঠিক সময়ে শ্রমিকদের বেতন পরিশোধ করছেন না। এ নিয়ে শ্রমিকরা কারখানা অভ্যন্তরে কর্মবিরতি পালন করলে মালিকপক্ষ তাদের নানাভাবে হুমকি দিয়ে আসছেন। এরই জের ধরে কারখানার ৩০১ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ না করে অবৈধভাবে ছাঁটাই করে মালিকপক্ষ।

এ ঘটনায় গত ২১ অক্টোবর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং মালিকপক্ষের উপস্থিতিতে শ্রমিকদের সমস্ত পাওনা পরিশোধের শর্তে সমঝোতা চুক্তি হয়। তবে এর দুই দিন পর ২৩ অক্টোবর কারখানার অভ্যন্তরে ভাংচুর, মারধরসহ ৮ লাখ টাকা লুটপাটের মিথ্যা অভিযোগে মামলা দায়ের করেন কারখানার মেইনটেন্যান্স ইনচার্জ শাহিন প্রধান। আজ ১৫ নভেম্বর বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা তালাবদ্ধ রেখেই পালিয়েছে মালিকপক্ষ।

এ ঘটনায় এক মাসের বকেয়া বেতন ও ছাটাইকৃত তিনশ শ্রমিকের তিনমাস ১৩ দিনের পারিশ্রমিকসহ মামলা প্রত্যাহারের দাবিতে তারা আজ অবস্থান কর্মসূচি পালন করছেন।

শ্রমিকদের সমস্ত পাওনা আজ বুঝিয়ে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন চৌধুরী।

এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী মহাপরিদর্শক (সাধারন) এসএম জিসান এবং মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

বেতন ও ছাঁটাইয়ের প্রতিবাদে পোশাক শ্রমিকদের অবস্থান

আপডেট সময় ০৩:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮