ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির জনসভায় যোগ দিতে বরিশালে তারেক রহমান ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

৮০০ ফুট নিচে পড়ে ভারতীয় দম্পতির মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জোশেমাইট ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়ে ৮০০ ফুট নিচে পড়ে মৃত্যু হলো ভারতীয় এক দম্পতির। মৃত ওই দম্পতি হলেন ২৯ বছর বয়সী বিষ্ণু বিশ্বনাথ এবং ৩০ বছরের মীনাক্ষি মূর্তি ।

কেরালার বাসিন্দা বিষ্ণু পেশায় একজন প্রকৌশলী। কর্মসূত্রে সস্ত্রীক নিউইয়র্কে থাকতেন বিষ্ণু। সম্প্রতি সান হোসের একটি সংস্থায় চাকরি পেয়েছিলেন। তার পরিবার সূত্রে খবর, দুজনেরই বেড়ানোর শখ ছিল। সময় পেলেই মীনাক্ষিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তেন বিষ্ণু।

সে রকমই গত ২৪ অক্টোবর স্ত্রীকে নিয়ে জোশেমাইট ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়েছিলেন বিষ্ণু। ওই পার্কে পর্যটকদের অন্যতম আকর্ষণ ‘টাফট পয়েন্ট’। ভূপৃষ্ঠ থেকে ৩৫০০ ফুট উচ্চতায় জোশেমাইট উপত্যকার একটি ভিউ পয়েন্ট এটি।

ঘুরতে ভালোবাসতেন এই দম্পতি

আনন্দবাজার জানায়, প্রাকৃতিক সৌন্দর্যের টানেই ওই পয়েন্টে ছুটে যান পর্যটকরা। বিষ্ণু-মীনাক্ষিও টাফট পয়েন্টে গিয়েছিলেন সেই সৌন্দর্যের টানে। কিন্তু সেই সৌন্দর্যই যে তাদের মৃত্যুর কোলে ঠেলে দেবে আঁচ করতে পারেননি। ৮০০ ফুট গভীর খাতে পড়ে যান দুজনেই। ২৫ অক্টোবর তাদের দেহ উদ্ধার হয়। ২৯ অক্টোবর ওই দম্পতির দেহ শনাক্ত করা হয়।

এই মৃত্যুকে ঘিরে বেশ কয়েকটি প্রশ্ন উঠে এসেছে। তা নিয়ে তদন্তও শুরু করেছে পুলিশ। ছবি তুলতে গিয়ে অসতর্কতাবশত পড়ে গিয়েছেন তারা, না কি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে।

বিষ্ণু ও মীনাক্ষি চেঙ্গানুরে একসঙ্গে কম্পিউটার সায়েন্সে বি-টেক করেন। ২০১৪-তে তারা বিয়ে করেছিলেন। তারপরই চাকরি নিয়ে পাকাপাকিভাবে নিউইয়র্কে চলে যান দুজনেই। দম্পতির ঘনিষ্ঠএবং সহকর্মীরা জানিয়েছেন, দুজনেই খুব হাসিখুশি ছিলেন। ঘুরতে খুব ভালোবাসতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

৮০০ ফুট নিচে পড়ে ভারতীয় দম্পতির মৃত্যু

আপডেট সময় ০১:৫৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮