ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১৪ সন্ত্রাসীর মৃত্যুদণ্ডের খবর নিশ্চিত করলো পাকিস্তান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

১৪ সন্ত্রাসীর মৃত্যুদণ্ডের খবর নিশ্চিত করেছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। দেশে সন্ত্রাসবাদ সংক্রান্ত জঘন্য বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার দায়ে তাদের মৃত্যুদন্ড দেয়া হয়। সামরিক সূত্র একথা জানায়। খবর সিনহুয়ার।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন এক বিবৃতিতে জানায়, সামরিক আদালতে অপর আট আসামীকে কারাদণ্ড দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, আসামীরা পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সংস্থার ওপর হামলা, নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসসহ সন্ত্রাসবাদ সংক্রান্ত বিভিন্ন জঘন্য কর্মকাণ্ডে জড়িত ছিল। ওই বিবৃতিতে আরো বলা হয়, তারা ২২ ব্যক্তিকে হত্যায় জড়িত ছিল। এদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক ও ১৯ জন নিরাপত্তা কর্মী।

এতে বলা হয়, তাদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। বিশেষ সামরিক আদালতে এসব আসামীর বিচার করা হয়। সকল আসামী নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি গ্রুপের সদস্য। আদালতে বিচার চলাকালে তারা দোষ স্বীকার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪ সন্ত্রাসীর মৃত্যুদণ্ডের খবর নিশ্চিত করলো পাকিস্তান

আপডেট সময় ০২:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮