ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছেলের হাতে মার খেয়ে আদালতে কী বললেন সেই বাবা!

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ছেলের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত দেখালেন সেই প্রহৃত বাবা।

যে ছেলেকে হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন বাবা, সেই বাবার গায়ে হাত তুলেছিল ভারতের অশোকনগরের প্রদীপ বিশ্বাস।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরম শ্রদ্ধেয় পিতাকে এমন মারধরের ভিডিও ভাইরাল হয়ে পড়লে বুধবার ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। কিন্তু পুত্রশোকে আপ্লুত পিতার হৃদয়। ছেলেকে ছাড়াতে আদালতে আত্মহত্যার হুঁশিয়ারি পর্যন্ত দেন প্রহৃত পিতা মানিকলাল বিশ্বাস।

মানিকলালের এমন আবেদনে স্থানীয়দের বক্তব্য, আরও একবার প্রমাণ পেলাম, সন্তান কুলাঙ্গার হতে পারে, কিন্তু কুপিতা হন না।

ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজের খবর, বৃহস্পতিবার প্রদীপ বিশ্বাসকে তোলা হয় কলকাতার বারাসত আদালতে। আর সেখানেই বাবার স্নেহ উপচে পড়ল এমন ছেলের ওপর।

ছেলের জামিন চেয়ে পিতা মানিকলাল আদালতে বলেন, একমাত্র ছেলে আমার। ওকে ছাড়া চলবে না। আমি ওকে মাফ করে দিলাম।

এসময় কান্নায় ভেঙে পড়ে তিনি বিচারকের কাছে আর্জি জানান, প্রদীপকে জামিন না দিলে আমি আত্মহত্যা করব।

পিতার এমন আর্জিতে সাড়া দিলেন বিচারক। জামিনে মুক্তি পেলেন প্রদীপ বিশ্বাস।

ভাইরাল হয়ে পড়া সেই ভিডিওটি:

প্রসঙ্গত. ২০ অক্টোবর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।

সেখানে দেখা গেছে, একজন যুবক অশীতিপর এক বৃদ্ধকে নানা প্রশ্নে ধমকাচ্ছেন ও বেধড়ক চড়-থাপ্পর দিচ্ছেন।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এ নির্মম ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টোবর ভারতের উত্তর ২৪ পরগনার অশোকনগরের জেলার অশোকনগর-কল্যাণগড় পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিল্ডিং মোর এলাকায়।

কেন ডায়াবেটিস রোগী মাকে মিস্টি খাওয়ালো এই ‘অপরাধে’ বৃদ্ধ বাবাকে তখন বেধড়ক চড়-থাপ্পড় দিয়েছিল ছেলে প্রদীপ।

ভিডিওটি স্থানীয় আইনশৃঙ্খলাবাহিনীর নজরে এলে তারা প্রদীপকে গ্রেফতার করে নিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছেলের হাতে মার খেয়ে আদালতে কী বললেন সেই বাবা!

আপডেট সময় ০২:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮