ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লন্ডনের সবচেয়ে উঁচু টাওয়ারে উঠে আটক ফরাসি স্পাইডারম্যান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

এবার লন্ডনের সর্বোচ্চ ভবনে উঠে আটক হলেন ফরাসি স্পাইডারম্যান।

কোনো নিরাপত্তা যন্ত্র কিংবা রশি ছাড়াই ২০২ মিটার উঁচু সেইলসফোরস টাওয়ারে উড্ডয়ন করেন মাকড়শামানব নামে পরিচিত অ্যালেইন রবার্ট।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দেড়টায় পুলিশ এসে ভবনটি ঘিরে রাখে। ভিড় করা লোকজনকে সেখান থেকে সরে যেতে নির্দেশ দেয়।

দুপুর ২টা ১৪ মিনিটে রবার্ট ভবনটির শীর্ষে পৌঁছেন। এর পর হাত উঁচু করে উল্লাস প্রকাশ করেন। কিন্তু গণউপদ্রব তৈরি করার দায়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পুলিশের কমান্ডার কারেন বক্সটার এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এতে পুলিশ, জরুরি বিভাগ ও স্থানীয় কমিউনিটির ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এতে আমাদের কর্মকর্তা, লন্ডনের দমকল ও অ্যাম্বুলেন্স সার্ভিসকর্মীদের উপস্থিত হতে হয়েছে।

তিনি বলেন, সড়ক বন্ধ রাখার অর্থ হচ্ছে- স্থানীয়দের জন্য ব্যাপক সমস্যার জন্ম দেয়া। এতে স্থানীয় ব্যবসার ওপর প্রভাব পড়েছে। ভবনটির ভেতর যেসব লোক ছিলেন, তারাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

গণমাধ্যমকে রবার্ট বলেন, আমার জীবন যখন ঝুঁকিতে, তখনও আমার মনে হয়েছে- আমি জীবিত আছি। কিছুটা আতঙ্ক ও আবেগও কাজ করছে। কিন্তু উঁচু ভবনে উঠতে এর বাইরে কোনো উপায় নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লন্ডনের সবচেয়ে উঁচু টাওয়ারে উঠে আটক ফরাসি স্পাইডারম্যান

আপডেট সময় ০২:০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮