ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

নাজিব ও তার সহযোগীর বিরুদ্ধে ১৬০ কোটি ডলার লুটের অভিযোগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার ঘনিষ্ঠ এক সহযোগীর বিরুদ্ধে বৃহস্পতিবার ১৬০ কোটি ডলার লুট করার অভিযোগ আনা হয়েছে।

তারা সরকারি তহবিল থেকে এ অর্থ লুট করেন বলে অভিযোগে বলা হয়। খবর এএফপির।

ক্ষমতা হারানোর পর থেকে এ পর্যন্ত নাজিবের বিরুদ্ধে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। এসবের অধিকাংশ অর্থ চুরির মামলা। রাষ্ট্রীয় ১এমডিবি তহবিল থেকে এসব অর্থ লুট করা হয় বলে অভিযোগে বলা হয়।

অর্থ লুটের এমন গুরুতর অভিযোগ থাকায় গত মে মাসের নির্বাচনে ভোটাররা নাজিবের জোটকে বর্জন করায় তিনি পরাজিত হন।

আর এর মধ্যদিয়ে তার দলের ছয় দশকের শাসনের অবসান ঘটে। এ নির্বাচনে মাহাথির মোহাম্মাদের নেতৃত্বে গঠিত সংস্কারবাদী জোট বিজয়ী হয়।

অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র কর্মকর্তা মোহাম্মাদ ইরওয়ান সারিগর আব্দুল্লাহর সঙ্গে যৌথভাবে নাজিবকে কুয়ালালামপুরের একটি আদালতে অভিযুক্ত করা হয়।

তবে তারা তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৬ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে তারা সরকারি তহবিলের এসব অর্থ লুট করেন। এতে তারা দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

নাজিব ও তার সহযোগীর বিরুদ্ধে ১৬০ কোটি ডলার লুটের অভিযোগ

আপডেট সময় ০৫:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮