ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংলাপের আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরানের পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে নতুন করে চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ইরানকে সংলাপের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সংলাপে বসার আগে সবধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ বর্তমান পরিস্থিতিতেও তেল রপ্তানি অব্যাহত রেখে নিজের অর্থনীতিকে গতিশীল রাখতে সক্ষম। সোমবার জাপানি বার্তা সংস্থা কিওদো’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। খবর পার্সটুডের।

তিনি বলেন, বিশ্বের বহু দেশ আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে সম্মত হয়েছে কাজেই তেহরান সহজেই এ নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। জারিফ বলেন, তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পাশাপাশি আরো বহু দেশ পরমাণু সমঝোতা মেনে চলতে আগ্রহ প্রকাশ করেছে।

ইরানের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে মার্কিন সরকারের আগ্রহের কথা উল্লেখ করে জারিফ বলেন, ইরানের সঙ্গে আলোচনায় বসতে হলে আমেরিকাকে আগে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন সরকার ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। কাজেই তাকে আগে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তাহলেই তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনায় বসার পরিবেশ তৈরি হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক বছরের আলোচনার ফসল হিসেবে অর্জিত পরমাণু সমঝোতায় সই করেছিল মার্কিন সরকার এবং ওই সমঝোতার প্রতিটি শব্দ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল। এমন একটি সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর আমেরিকার ওপর আস্থা রেখে আবার সংলাপে বসা বোকামি ছাড়া আর কিছু নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সংলাপের আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: ইরান

আপডেট সময় ০১:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮