ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা

সংসদের শেষ অধিবেশন বসছে রবিবার

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমান সরকারের মেয়াদ শেষের আগে জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশন বসছে রবিবার। অধিবেশনে ছয়টি বিল উত্থাপন ও একটি পাস হওয়ার কথা রয়েছে।

বিকাল সাড়ে ৪টায় শুর হবে অধিবেশন। এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নিয়ে আলোচনা হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৪ অক্টোবর সংসদের ২৩তম অধিবেশন ডাকেন।

কার্যসূচি অনুযায়ী সংসদ শুরুর দিন স্থানীয় সরকার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে।

এছাড়া ছয়টি বিল উত্থাপন ও একটি পাস হওয়ার কথা রয়েছে। যে বিলগুলো উত্থাপন হবে সেগুলো হলো- বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, মৎস্য সঙ্গনিরোধ বিল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট বিল, সরকারি চাকরি বিল, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন বিল ও বাংলাদেশ শিশু একাডেমি বিল। আর পাস হবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট বিল।

এই অধিবেশনে উত্থাপনের জন্য আলোচনা না থাকলেও একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে চাইলে তা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিল এই অধিবেশনেই উত্থাপন করতে হবে।

নির্বাচন কমিশন থেকে এরই মধ্যে জানানো হয়েছে, আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইভিএম যুক্ত করে আরপিও সংশোধনের প্রস্তাব যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে চলতি দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন গত ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ আর রহমানকে অতিথি করায় বিজেপি নেতার তোপের মুখে কপিল শর্মা

সংসদের শেষ অধিবেশন বসছে রবিবার

আপডেট সময় ০৮:৩৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮