ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাম পরিবর্তনের পক্ষে মেসিডোনিয়ার পার্লামেন্ট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বলকান রাষ্ট্র মেসিডোনিয়ার নাম পরিবর্তন করে রিপাবলিক অব নর্থ মেসিডোনিয়া করার পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। এদিন দুই তৃতিয়াংশ সাংসদ দেশটির নাম পরিবর্তনের পক্ষে ভোট দেন।

প্রতিবেশি দেশ গ্রিসের অন্যতম একটি প্রদেশের নাম মেসিডোনিয়া হওয়ায় দেশটিকে নাম পরিবর্তনের আহ্বান জানিয়েছিলো গ্রিস সরকার। তাদের আহ্বানে সাড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের নাম পরিবর্তন করার জন্য কাজ করছে মেসিডোনিয়ার সরকার। দেশটির পার্লামেন্টের ১২০ জন সদস্যের ৮০জনই এদিন নাম পরিবর্তনের পক্ষে ভোট দেন।

এটি বাস্তবায়ন হলে ন্যাটো জোটের সদস্য হওয়ার পথে আর প্রতিবন্ধকতা থাকবে না মেসিডোনিয়ার। কারণ এতদিন তাদেরকে ন্যাটো জোটের সদস্য করার বিপক্ষে ছিল গ্রিস। গত জুনে দেশের নাম পরবর্তনের চুক্তিতে সই করে গ্রিস ও মেসিডোনিয়া।

তবে সাংবিধানিকভাবে দেশের নাম পরিবর্তনে এখনো বেশ কয়েকটি ধাপ পার করতে হবে মেসিডোনিয়াকে। পার্লামেন্টের ভোট এসব ধাপের শুরু বলে উল্লেখ করেছে দেশটির প্রশাসন। সকল ধাপ শেষ করতে আগামী জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে বলেও জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাম পরিবর্তনের পক্ষে মেসিডোনিয়ার পার্লামেন্ট

আপডেট সময় ০২:৫৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮