ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে পূজার ভিড়ে ট্রেন, নিহত অন্তত ৫০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রেল লাইনে দাঁড়িয়ে থাকা ভিড়ের ওপর দিয়ে চলে গেল দ্রুত গতির ট্রেন। শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাব প্রদেশের রাজধানী অমৃতসরের চৌরা বাজার এলাকায়। প্রাথমিকভাবে জানা গেছে, কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন এবং কয়েকশ মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় পুলিশ এবং উদ্ধারকারীরা। ভারতীয় গণমাধ্যমের খবরে প্রকাশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রেল লাইনের পাশে দশেরার রাবণের মূর্তি পোড়ানো হচ্ছিল। রেললাইনের পাশে সেই রাবণ পোড়ানো দেখতে দাঁড়িয়ে ছিলেন কয়েকশ মানুষ।

রাবণ পোড়ানোর সময়ে বাজির আগুন ছিটকে আসতে থাকে। তখনই দর্শকরা সরে লাইনের ওপর উঠে আসেন। তারা খেয়াল করেননি তখন আপ এবং ডাউন দুই লাইনেই এক্সপ্রেস ট্রেন আসছে। কোনও দিকে সরতে পারেননি কয়েকশ মানুষ। ট্রেনের চাকার তলায় পিষে যায় একের পর এক মানুষের দেহ।

অমৃতসরের পুলিশ কমিশনার এস এস শ্রীবাস্তব এনডিটিভিকে জানান, এই দুর্ঘটনায় ৫০ জনের বেশি নিহত হয়েছেন। আমরা লোকজনদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করেছি। অন্তত ৬০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্তত ৭০০ মানুষ ঘটনাস্থলে ছিলেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

বার্তা সংস্থা এএনআইকে একজন প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় প্রশাসন ও দুর্গাপূজা কমিটি এই দুর্ঘটনার জন্য দায়ী। ট্রেন আসার সময় তাদের সতর্কতা সংকেত বাজানো উচিত ছিল। ট্রেন থামানো বা গতি কমানোর বিষয়টি আগে থেকেই নিশ্চিত করা তাদের দায়িত্ব ছিল।’

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, হতাহতের সংখ্যা নির্ণয় করার চেষ্টা করা হচ্ছে। হতাহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতে পূজার ভিড়ে ট্রেন, নিহত অন্তত ৫০

আপডেট সময় ১০:৫১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮