ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ক্রিমিয়ার কলেজে বোমা হামলায় নিহত ১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়ার একটি কলেজে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বুধবার সেখানকার ক্রিস টেকনিক্যাল কলেজের ক্যাফেটেরিয়ায় বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া যেখানে ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগের জন্য একটি সেতু নির্মাণ করছে, সেই কের্চ এলাকার টেকনিক্যাল কলেজে ওই বিস্ফোরণ ঘটানো হয়।

রাশিয়ার ন্যাশনাল গার্র্ডের কর্মকর্তারা এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, হতাহতদের অধিকাংশই ওই কলেজের শিক্ষার্থী।

কলেজের পরিচালক বলেন, অজ্ঞাত অস্ত্রধারী ব্যক্তি ক্যাফেটেরিয়ার ভেতরে ঢোকেন। তিনি এ হামলাকে ২০০৪ সালে বসলিনের স্কুল অবরোধের সঙ্গে তুলনা করেন। ওই অবরোধে ৩৩০ জনের মতো লোক মারা যায়।

প্রসঙ্গত, ক্রিমিয়া উপদ্বীপ ২০১৪ সাল থেকে রাশিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এর আগে এটি ইউক্রেনের অংশ ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রিমিয়ার কলেজে বোমা হামলায় নিহত ১৮

আপডেট সময় ০৯:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮