ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ পূর্বাচলে প্লট দুর্নীতি, দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় দুধ দিয়ে গোসল করিয়ে আ’লীগ কর্মীকে দলে নিলেন বিএনপি প্রার্থী ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক : রিজভী জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর তারেক রহমানের খুলনার সমাবেশে নেতাকর্মীদের ঢল বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল: ড. মোশাররফ হোসেন

মার্কিন বিমান হামলায় আল শাবাবের ৬০ সদস্য নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় উগ্রবাদী সংগঠন আল শাবাবের অন্তত ৬০ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

শুক্রবার মুডাগপ্রদেশের ওই বিমান হামলাটি ২০১৭ সালের পর সবচেয়ে বড় হামলা। একই স্থানে ২০১৭ সালের হামলায় নিহত হয়েছিলেন প্রায় ১০০ জন। খবর আলজাজিরা।

ওই বিমান হামলাটি আল শাবাব নিয়ন্ত্রিত মুডাগপ্রদেশের হারারদেরে এলাকায় চালানো হয়। তবে হামলায় কোনো বেসামরিক হতাহত হয়নি বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে।

জঙ্গিগোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে সোমালি বাহিনীর সঙ্গে এক যৌথ অভিযানের অংশ হিসেবে হামলাটি চালানো হয়।

আল কায়েদার সঙ্গে যুক্ত এ আল শাবাব গোষ্ঠীর বিরুদ্ধে চলতি বছরে দুই ডজনেরও বেশি বিমান হামলাসহ ড্রোন হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে ২০১৭ সালে পর সোমালিয়ায় মার্কিন বাহিনীর শক্তি বৃদ্ধি করতে দেশটিতে আরও পাঁচ শতাধিক সেনাসদস্য আনা হয়েছে।

অন্যদিকে আল শাবাব গোষ্ঠীর সদস্যরা সোমালিয়ার রাজধানী ও আশপাশে শহরের বড় বড় হোটেল ও চেকপয়েন্টকে লক্ষ্য করে একর পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি

মার্কিন বিমান হামলায় আল শাবাবের ৬০ সদস্য নিহত

আপডেট সময় ০৩:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮