ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীকে বৃষ্টিতে ভিজিয়ে ছাতা মাথায় ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিভিন্ন সময়ে আলোচিত অনেক কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এবারও হয়নি তার ব্যতিক্রম। এবার ঘরের খবর পরকে জানিয়ে দিলেন ট্রাম্প। স্ত্রীকে বৃষ্টিতে ভিজিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

গত সোমবার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ফ্লোরিডা অঙ্গরাজ্য পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সেখানে যাওয়ার উদ্দেশে হোয়াইট হাউস থেকে যখন বের হন, বেশ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি দেখে একটা ঢাউস আকারের ছাতা নিয়ে বের হন ট্রাম্প।

মূলত হোয়াইট হাউসের বাইরে অপেক্ষায় থাকা টিভি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন তিনি। এ সময় স্ত্রী মেলানিয়া এসে তার সঙ্গে যোগ দেন। কিন্তু ট্রাম্পের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। নিজের মাথার ওপর ছাতা ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি। মেলানিয়া ভিজতে থাকেন বৃষ্টিতে।

এই খবরে এখন ট্রাম্প-মেলানিয়া সম্পর্ক কেমন, তা তাদের আচরণ দেখেই বুঝে নিলেন সমালোচকরা।

ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই আচরণে ব্যাপক সমালোচনা হচ্ছে টুইটারে। একজন টুইট করেন, ‘বৃষ্টিতে কেবল নিজের মাথার ওপর বিশাল আকারের ছাতা ধরে থাকলেন ট্রাম্প। পাশে থাকা স্ত্রী ভিজছিলেন, এ দৃশ্য অনেক কিছুই বলে দেয়।’

তবে মেলানিয়াকে এর আগেও বৃষ্টির মাঝে ফেলে গিয়েছিলেন ট্রাম্প। গত জানুয়ারিতে ওয়াশিংটন ডিসির ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় ঝড়বৃষ্টির মধ্যে স্ত্রী–সন্তানকে ফেলে ছাতা হাতে একাই এগিয়ে যান ট্রাম্প। ওই সময়ও ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। এ ছাড়া বিভিন্ন সময় ট্রাম্প-মেলানিয়া সম্পর্ক যে সুবিধের নয় তা বোঝা গেছে দুজনের আচরণেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীকে বৃষ্টিতে ভিজিয়ে ছাতা মাথায় ট্রাম্প

আপডেট সময় ০২:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮