ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খাশোগি হত্যা নিয়ে নতুন তথ্য তুর্কি পুলিশের হাতে

অাকাশ জাতীয় ডেস্ক:

ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিহত সাংবাদিক জামাল খাশোগির অন্তর্ধানের বিষয়ে নতুন তথ্য প্রকাশিত হয়েছে।

তুরস্কের দায়িত্বরত কর্মকর্তারা বলেন আমাদের হাতে থাকা অডিও বার্তা ইঙ্গিত করে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটেই খাশোগিকে হত্যা করা হয়েছে। তুরস্ক সরকারি মুখপাত্র উদ্ধৃতি দিয়ে আলজাজিরা এসব তথ্য জানায়।

তুরস্কের সরকারি কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানায়, ২ অক্টোবর সাংবাদিক জামাল খাশোগি কনস্যুলেটে ঢোকার আগে রেকর্ড অন করেছিলেন। যা অ্যাপলের হাতঘড়ি থেকে সংগ্রহ করা হয়েছে।

অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স সোমবার তুরস্কের পুলিশের নাম না প্রকাশ করার শর্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, ওই অডিও ইঙ্গিত করে জামাল খাশোগিকে সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়েছে।

তবে সৌদি আরব প্রথম থেকেই এ ধরনের অভিযোগ নাকচ করে আসছে। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী এমন অভিযোগকে ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করে আসছে। তিনি বলছেন, খাশোগি অল্প সময়ের জন্য সৌদি কনস্যুলেট অফিসে ঢুকেছে।

তুরস্ক বলছে, আমাদের হাতে সব ধরনের প্রমাণ রয়েছে। এখন আমরা কনস্যুলেটে কংক্রিট প্রমাণ সংগ্রহের পর্যায়ে রয়েছি।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন রাজপরিবারের সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগি। কনস্যুলেটে প্রবেশের পর খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে।

তুরস্ক দাবি করছে, খাশোগিকে কনস্যুলেটের ভেতরেই হত্যা করা হয়েছে। আর এর সব প্রমাণ তুরস্কের হাতে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খাশোগি হত্যা নিয়ে নতুন তথ্য তুর্কি পুলিশের হাতে

আপডেট সময় ১১:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮