ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাহবাগ-সোহরাওয়ার্দীতে জনসভা-মাইকিং বন্ধে আইনি নোটিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শাহবাগ মোড়সহ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা, মাইকিং, মানববন্ধন, মিছিল এবং যে কোনো কারণে রাস্তা না আটকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার রেজিস্ট্রি ডাকযোগে এ আইনি নোটিশ পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।

নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন- বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, শাহবাগ থানার ওসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র।

নোটিশে বলা হয়, ‘সোহরাওয়ার্দী উদ্যানে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন ও শাহবাগ মোড়ে জনসভার কারণে শব্দদূষণ এবং মাইকিংয়ের কারণে সুপ্রিমকোর্টের স্বাভাবিক কার্যক্রম ও নিরাপত্তা ব্যাহত হচ্ছে।’

‘এ ছাড়া এই এলাকায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল, বারডেম হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সচিবালয়সহ অসংখ্য হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে শাহবাগ মোড় জনসাধারণের জন্য চলাচল ও যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

অন্যথায় হাইকোর্টে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শাহবাগ-সোহরাওয়ার্দীতে জনসভা-মাইকিং বন্ধে আইনি নোটিশ

আপডেট সময় ০৩:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮