ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

আবারো সভা বর্জন নির্বাচন কমিশনার মাহবুবের

অাকাশ জাতীয় ডেস্ক:

আবারো নির্বাচন কমিশনের সভা বর্জন করেছেন কমিশনার মাহবুব তালুকদার। আলোচনা শুরুর সাত মিনিটের মাথায় নোট অব ডিসেন্ট দিয়ে সভা থেকে বেরিয়ে যান তিনি।

সোমবার সকাল এগারটায় আগারগাঁওয়ের জাতীয় নির্বাচন কমিশন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩৬তম প্রস্তুতি সভা যোগ দেন নির্বাচন কমিশনাররা।

সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম, ওয়াকিটকির ব্যবহার অনান্য বিষয়ে আলোচনা বসেন কমিশনাররা। সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন।

নির্বাচন ভবনের তৃতীয় তলায় শুরু হওয়া বৈঠকের এক পর্যায়ে মাহবুব তালুকদার সভা থেকে বেরিয়ে চতুর্থ তলায় তার কার্যালয়ে যান।

সভা থেকে বেরিয়ে এসেছেন কি না সাংবাদিকের এক প্রশ্নে মাহবুব তালুকদার বলেন, ‘হ্যাঁ। আমি নোট অব ডিসেন্ট দিয়ে বেরিয়ে এসেছি।’ তবে কী কারণে সভা বর্জন করেছেন তা জানাননি এ নির্বাচন কমিশনার।

এর আগে গত ৩০ আগস্ট নির্বাচন কমিশনের আরেক সভায় ইভিএম কেনার বিষয়ে আপত্তি জানিয়ে সভা বর্জন করেন কমিশনার মাহবুব তালুকদার।

নির্বাচন প্রস্তুতি নিয়ে আজকের সভায় দুইটি এজেন্ডার মধ্যে ছিল- আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে সর্বশেষ প্রস্তুতি নিয়ে ইসি সচিব থেকে কমিশনারদের অবহিতকরণ ও হিজড়া জনগোষ্ঠীর ভোটার তালিকা চূড়ান্তকরণ। এ ছাড়া জাতীয় নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে সে বিষয়েও সভায় সিদ্ধান্ত হওয়ার কথা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

আবারো সভা বর্জন নির্বাচন কমিশনার মাহবুবের

আপডেট সময় ০১:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮