ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খাশোগী ইস্যু: রিয়াদ সম্মেলন ত্যাগ করতে পারে ব্রিটেন-যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি সমালোচক সাংবাদিক জামাল খাশোগীর অন্তর্ধান ইস্যুকে কেন্দ্র করে রিয়াদে অনুষ্ঠিত হতে যাওয়া অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেয়া থেকে বিরত থাকতে পারে ব্রিটেন ও মার্কিন যু্ক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে একথা জানিয়েছে বিবিসি।

গত দুই অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে প্রবেশের পর নিঁখোজ হন জামাল খাশোগী। তারপর থেকেই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এ বিষয়টি। সৌদি সরকারের কয়েকটি বিষয়ের কড়া সমালোচক ছিলেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক খাশোগী।

তুরস্ক অভিযোগ করেছে যে খাশোগীকে দূতাবাসের ভিতরে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে। এছাড়া তার মৃতদেহও গায়েব করে দিয়ে সৌদি। এছাড়া তাদের কাছে দূতাবাসে খাশোগীকে হত্যার প্রমাণ রয়েছে বলেও জানিয়েছে তুরস্ক। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে সৌদি।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এই সাংবাদিকের অন্তর্ধানের পর সৌদির ওপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় সম্পৃক্ততা থাকলে সৌদিকে শাস্তি দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এমন অবস্থার মধ্যে আগামীকাল সোমবার রিয়াদে অনুষ্ঠিত হবে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সৌদিকে বদলে দেয়া কার্যক্রমের জন্য আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। যেখানে উপস্থিত থাকার কথা ছিলো ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রধান প্রধান দেশ ও কোম্পানিগুলোর।

তবে জামাল খাশোগী ইস্যুতে ইতোমধ্যে সৌদির এই গুরুত্বপূর্ণ সম্মেলন বর্জনের ডাক দিয়েছে আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম ও কোম্পানি। বিবিসি জানিয়েছে, সেই তালিকায় যোগ হতে পারে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের নাম।

এরইমধ্যে জামাল খাশোগী ইস্যুতে প্রকৃত সত্য তুল ধরার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, আইএমএফসহ বিশ্বের বিভিন্ন সংগঠন।

জামাল খাশোগি এক সময় সৌদি রাজপরিবারের খুব ঘনিষ্ঠজন ছিলেন। কিন্তু বর্তমান সৌদি সরকার এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচনা করে তিনি সংবাদপত্রে লেখা ছাপিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খাশোগী ইস্যু: রিয়াদ সম্মেলন ত্যাগ করতে পারে ব্রিটেন-যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:৫৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮