ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিশ্রুতির বরখেলাপ করিনি: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথার বরখেলাপ করেননি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমার কথা রাখার সময় কিন্তু এখনও শেষ হয়নি। আমি কথার বরখেলাপ করিনি।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শনিবার কসবা উপজেলা সমিতি আয়োজিত ‘গুণীজন সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্পাদক পরিষদের কর্মসূচির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, আমি এটুকু বলতে পারি- ওনারা (সম্পাদক পরিষদ) যেটা বলেছেন, আমরা যখন তাদের সঙ্গে গত ৩০ তারিখ বৈঠক করি, সেই বৈঠকে তারা বিষয়টি উত্থাপন করেছিলেন। এ আইনের ৯টি ধারা সম্পর্কে তাদের বক্তব্য আছে বলেও জানান। সেই আলোচনায় বলেছি, এ আইনের ২১ ধারা তাদের সঙ্গে আলাপ করেই দেয়া হয়েছে। এই ২১ ধারার ব্যাপারে আমরা কোনো কথা শুনব না। আমি যতটুকু চোখে দেখেছি তারাও তাতে রাজি হয়েছিলেন। ২১ ধারা সম্পর্কে কথা বলবেন না।

আনিসুল হক বলেন, বাকি আটটি ধারা সম্পর্কে আমি বলেছিলাম, আইনটা যেহেতু সংসদে পাস হয়ে গেছে। এটা নিয়ে কথা বলার আগে বা এমন কিছু করার আগে ওনাদের কথাগুলো মন্ত্রিপরিষদে উত্থাপিত করতে হবে। তো সেই কথা আমি এখনও মন্ত্রিপরিষদে উত্থাপন করিনি। আমি শুনেছি ওনারা (সম্পাদক পরিষদ) নাকি বলেছেন, আমরা কথা রাখিনি। আমার কথা রাখার সময় কিন্তু এখনও শেষ হয়নি। আমি ওনাদের এটুকু বলতে পারব, আমি কথার বরখেলাপ করিনি। কারণ আমার সময় শেষ হয়নি।

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের নয়টি ধারা সংশোধনের দাবিতে আগামী সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে সম্পাদক পরিষদ।

জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শনিবার সম্পাদক পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা করা হয়। এ কর্মসূচি হওয়ার কথা ছিল গত ২৯ সেপ্টেম্বর। সে সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কর্মসূচি স্থগিত করে সম্পাদক পরিষদকে আলোচনায় অংশ নেয়ার অনুরোধ জানান।

এরপর তথ্যমন্ত্রীসহ তিন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠকে বলা হয়, আইনটি নিয়ে সম্পাদকদের আপত্তি মন্ত্রিসভায় আলোচনা করা হবে। এরপর মন্ত্রিসভার দুটি বৈঠক হলেও সেখানে সম্পাদক পরিষদের আপত্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। সে কারণেই শনিবার ফের মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে সম্পাদক পরিষদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রতিশ্রুতির বরখেলাপ করিনি: আইনমন্ত্রী

আপডেট সময় ১১:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮