ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপাকে সৌদি যুবরাজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের বর্তমান বাদশাহ ও যুবরাজের সমালোচক সাংবাদিক জামাল খাশোগির অন্তর্ধানের ঘটনায় বিপাকে পড়েছেন প্রিন্স সালমান।

জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে মোটামুটি নিশ্চিত করেছেন তুর্কি কর্তৃপক্ষ। নিউইয়র্ক টাইমসে দেয়া তথ্যে তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনার অডিও রেকর্ড পাওয়া গেছে। সেখানে খাশোগিকে হত্যার বিস্তারিত প্রমাণ রয়েছে।

এদিকে এ ঘটনায় সোচ্চার হয়েছে সৌদি আরবের মিত্রদেশ যুক্তরাষ্ট্র। দেশটির এক সিনেটর সৌদিকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন। তুরস্কও ঘটনার ব্যাখ্যা চেয়েছে এবং খাশোগি কনস্যুলেট ছেড়েছেন তার প্রমাণ চেয়েছে।

দুই দিকের চাপে এখন বেকায়দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খাশোগির গুমের পেছনে তাকেই মাস্টারমাইন্ড মনে করা হচ্ছে।

এছাড়া খাসোগির প্রকৃত অবস্থা জানাতে ক্রমেই চাপ বাড়ছে সৌদি কর্তৃপক্ষের ওপর। আর সৌদি কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, প্রবেশের অল্প সময় পরই কনস্যুলেট ভবন ছেড়ে গেছেন খাশোগি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিপাকে সৌদি যুবরাজ

আপডেট সময় ০৫:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮