ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজনৈতিক রাষ্ট্রদূত-আমলাদের সরিয়ে দিচ্ছেন ইমরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ও উচ্চপর্যায়ের আমলাদের সরিয়ে দিচ্ছেন ইমরান খানের সরকার। ইতিমধ্যে এক শীর্ষ কর্মকর্তাকে পদত্যাগ করানো হয়েছে এবং অন্যদের পদত্যাগ করতে চিঠি দেয়া হয়েছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন।

নতুন সরকার দেশটির আমলাতন্ত্রে ও কূটনৈতিক বিভাগে বড় ধরনের রদবদলের জন্য এ উদ্যোগ নিয়েছে।

রাজনৈতিক বিবেচনায় যারা নিয়োগ পেয়েছেন বলে মনে করা হচ্ছে তাদেরকে ওই নোটিশ দিয়ে পদত্যাগ করতে বলা হয়েছে। পদত্যাগ না করলে অপসারণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ইতিমধ্যে দেশটির ন্যাশনাল ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল টেইন ইনচার্জ কমিশনার জুলফিকার আহমে কিমা পদত্যাগ করেছেন। ওই কর্মকর্তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে ডনের খবরে উল্লেখ করা হয়েছে।

ফেডারেল কেবিনেটের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে রোববার ডনকে জানিয়েছেন, বিভিন্ন ব্যক্তিকে যে নোটিশটি পাঠানো হয়েছে সেখানে তাদেরকে স্বেচ্ছায় পদত্যাগ করতে বলা হয়েছে। তারা যদি পদত্যাগ না করে তাহলে তাদের অপসারণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

পদত্যাগের জন্য নোটিশপ্রাপ্তদের মধ্যে তিনজন রাষ্ট্রদূত রয়েছেন। তারা হলেন, যুক্তরাষ্ট্রে নিয়োজিত আলী জাহাঙ্গীর সিদ্দিকি, জাতিসংঘে নিয়োজিত ড. মালিহা রোদি এবং কানাডায় কর্মরত তারিক আজিম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজনৈতিক রাষ্ট্রদূত-আমলাদের সরিয়ে দিচ্ছেন ইমরান

আপডেট সময় ০৬:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮