ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিষ মেশানো চিঠি পাঠিয়ে ট্রাম্পকে হত্যার ছক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মারাত্মক বিষমিশ্রিত চিঠি পাঠিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে এক সাবেক নৌবাহিনী সদস্যের ওপর।

মার্কিন নৌ সেনার এ সাবেক কর্মীর নাম উইলিয়াম ক্লাইড অ্যালেন থ্রি।

মার্কিন সংবাদমাধ্যম শিকাগো ট্রিবিউনে প্রকাশ, শুধু ডোনাল্ড ট্রাম্পকেই নয়, অ্যালেন এ বিষ মাখানো চিঠি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জিম ম্যাটিস, এফবিআইপ্রধান ক্রিস্টোফার রে এবং নৌবাহিনীর প্রধান অ্যাডাম জন রিচার্ডসনকেও পাঠিয়েছেন।

একসঙ্গে দেশের তিন শীর্ষস্থানীয় হত্যার ছক এঁকেছিলেন এ সাবেক নৌবাহিনী কর্মী।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ডেভিস কান্ট্রি জেলে পুলিশি জেরায় দোষ কবুল করেছেন অ্যালেন।

এফবিআইয়ের এক বার্তায় জানা গেছে, রাইসিন নামক মারাত্মক বিষ মিশিয়ে তিনজনকে চিঠি পাঠিয়েছিলেন ৩৯ বছর বয়স্ক অ্যালেন। তবে হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছানোর আগেই সেই চিঠি বাজেয়াপ্ত করা হয়।

গত বুধবার সল্ট লেক সিটির লোগানে নিজ বাড়ি থেকে অ্যালেনকে গ্রেফতার করে পুলিশ।

শিকাগো ট্রিবিউনে প্রকাশ, ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে কাজ করেছেন অ্যালেন। ২০০৫ সালে তার বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। ২০০৮-এ বেআইনি অস্ত্র রাখার জন্য গ্রেফতার হন তিনি। ২০১১ সালে জেল থেকে ছাড়া পান অ্যালেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ইমেইলে হুমকি দেয়ার অভিযোগও রয়েছে উইলিয়াম ক্লাইড অ্যালেনের ওপর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিষ মেশানো চিঠি পাঠিয়ে ট্রাম্পকে হত্যার ছক

আপডেট সময় ০১:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮