ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি

অাকাশ জাতীয় ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) নেতারা। জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা দেন। সাংবাদিক নেতারা বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতেই সরকার সংবিধান, গণতন্ত্র ও গণমাধ্যমবিরোধী নতুন কালাকানুন করছে। সাংবাদিক সমাজ ডিজিটাল নিরাপত্তা আইনের কালো ধারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজে মহাসচিব এম. আবদুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বিএফইউজে সিনিয়র সহসভাপতি নূরুল আমিন রোকন, সহসভাপতি মোদাব্বের হোসেন, সহকারী মহাসচিব আহমেদ মতিউর রহমান, প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

দুই সপ্তাহ পর ফের চালু রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি

আপডেট সময় ১০:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮