ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার সেন্টমার্টিনের মালিকানা দাবি মিয়ানমারের!

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গোপসাগরে বাংলাদেশের দ্বীপ সেন্টমার্টিনের কিছু অংশ নিজের ভূমি বলে দাবি করেছে মিয়ানমার। তাদের প্রকাশিত মানচিত্রে এই উদ্ভট দাবি করার পর দেশটির দূতকে ডেকে প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ।

এর প্রতিবাদে শনিবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান খুরশেদ আলমের দপ্তরে মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করা হয়। সেখানে সেন্টমার্টিন দ্বীপ নিয়ে মালিকানার দাবির বিষয়ে প্রতিবাদ জানিয়ে একটি কূটনৈতিক পত্রও দেওয়া হয়।

ব্রিটিশ রাজ থেকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর সাবেক পূর্ব পাকিস্তানের সীমানায় ছিল সেন্টমার্টিনও। পরে পাকিস্তান ভেঙে স্বাধীন হওয়ার পর আট বর্গকিলোমিটারের এই প্রবাল দ্বীপটি বাংলাদেশের অংশ হয়।

এর মালিকানা নিয়ে কখনও কোনো প্রশ্ন ছিল না। তবে মিয়ানমার সরকারের জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েবসাইট সম্প্রতি তাদের দেশের যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে সেন্টমার্টিন দ্বীপপুঞ্জকে তাদের ভূখণ্ডের অংশ দেখানো হয়ে‌ছে।

ওই মানচিত্রে মিয়ানমারের মূল ভূখণ্ড এবং বঙ্গোসাগরে বাংলাদেশের অন্তর্গত সেইন্ট মার্টিন দ্বীপকে একই রঙে চিহ্নিত করা হয়। অন্যদিকে বাংলাদেশের ভূভাগ চিহ্নিত করা হয় অন্য রঙে।

ত‌বে এ বিষ‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়‌নি।

বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলেও মিয়ানমার সম্প্রতি উস্কানিমূলক আচরণ করছে। দেশটি তার রাজ্য রাখাইনে বসবাসকারী রোহিঙ্গা মুসলমানদেরকে বাঙালি আখ্যা দিয়ে তাড়াতে চায়। আর সেনা অভিযানের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে চুক্তি করেও নানা টালবাহানা করছে।

এর মধ্যে প্রধানমন্ত্রী সম্প্রতি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে দৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার সেন্টমার্টিনের মালিকানা দাবি মিয়ানমারের!

আপডেট সময় ০৮:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮