ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘কোটা বাদ দিয়ে প্রতিবন্ধীদের বিপদে ফেলা হচ্ছে’

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটা বাতিলের কঠোর সমালোচনা করেছেন এই ইস্যুতে শাহবাগে অবস্থানরত আন্দো্লনকারীরা। মন্ত্রিপরিষদ সচিবকে বিবেকহীন, মানবতাহীন ও অথর্ব হিসেবে আখ্যা দিয়েছে মুক্তিযোদ্ধা মঞ্চের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন। তিনি বলেন, ‘সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটা বাদ দিয়ে তাদের ভবিষ্যৎকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে।’

শুক্রবার বিকালে শাহবাগ মোড়ে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা বহালের চলমান আন্দোলনের সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধীরা যুক্ত হলে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিবন্ধীদের উদ্দেশ্যে অধ্যাপক জামাল বলেন, ‘আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন, আমরা সবাই আপনাদের পাশে আছি।’

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না এমন হুঁশিয়ারি দিয়ে প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের আহ্বায়ক আলী হোসাইন বলেন, ‘আমরা সবাই কোনো না কোনোভাবে অসুস্থ। তারপরও আমাদের রাস্তায় নামতে হলো’। তিনি বলেন, ‘৫ শতাংশ কোটার অধিকার নিয়েই বাড়ি ফিরতে চাই। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া অন্য কারো আশ্বাসে রাজপথ ছাড়া হবে না।’

এর আগে শুক্রবার সকালে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে একদল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায়। এ সময় প্রতিবন্ধীদের অধিকার সংরক্ষণে পৃথক একটি মন্ত্রণালয়েরও দাবি জানান তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘কোটা বাদ দিয়ে প্রতিবন্ধীদের বিপদে ফেলা হচ্ছে’

আপডেট সময় ০৬:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮