ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘প্রক্রিয়াধীন’ চাকরিতে কোটার কী হবে?

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধন করে পরিপত্র জারি করেছে সরকার। চাকরিতে নবম থেকে ১৩তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে (প্রথম এবং দ্বিতীয় শ্রেণি) কোটা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদের স্বাক্ষরিত পরিপত্র জারি হওয়ার পর নতুন করে একটি প্রশ্ন সামনে এসেছে। যেসব চাকরি ইতিমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে সেগুলোর ক্ষেত্রে কোটার কী হবে, তা নিয়ে অনেকে দ্বিধা-দ্বন্দ্বে পড়েছেন।

তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা না থাকলেও বাকি পদগুলোতে আগের মতোই কোটা বহাল থাকবে। এছাড়া কর্পোরেশন বা স্বায়ত্তশাসিত সংস্থাগুলো নিজেদের বিধিমালা অনুযায়ী নিয়োগ দিতে পারবে।

এদিকে কোটা বাতিলের এ সিদ্ধান্তের পর বিক্ষোভ করছে মুক্তিযোদ্ধা ও তাদের সমর্থিত কয়েকটি সংগঠন। এমন অবস্থা কোটার বিষয়টি কি দাঁড়াচ্ছে?

তবে যেসব চাকরি প্রক্রিয়াধীন রয়েছে, সেসব ক্ষেত্রে কী হবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, যেসব নিয়োগ ঘোষণায় উল্লেখ করা হয়েছে যে, কোটার ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেভাবেই কার্যকর হবে। অর্থাৎ সেখানে আর কোটার ব্যাপারটা থাকবে না।

যেমন গত সেপ্টেম্বরে জারি হওয়া ৪০তম বিসিএস পরীক্ষার সার্কুলারে কোটার উল্লেখ থাকলেও, সেখানে ১৮ (চ) শর্ত রয়েছে যে, বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের সময় সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে।

সরকারি কর্ম কমিশন সূত্রে জানা গেছে, এর মধ্যে যেসব নিয়োগে এই শর্তটি উল্লেখ করা হয়নি বা নিয়োগ শেষের দিকে রয়েছে, সেখানে নতুন কোটা নীতি প্রযোজ্য হবে না। কিন্তু যেসব নিয়োগ বিজ্ঞাপনে এই শর্তটি উল্লেখ করে দেয়া হয়েছে, সেসব ক্ষেত্রে নতুন কোটা নীতি অনুসারে নিয়োগ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘প্রক্রিয়াধীন’ চাকরিতে কোটার কী হবে?

আপডেট সময় ০৫:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮