ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে চাপ দিন: ভারতকে জাতিসংঘ মহাসচিব

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা সংকট সমাধানের জন্য মিয়ানমারের ওপর চাপ দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি তিনি বাংলাদেশকে সহযোগিতার কথাও বলেন।

মঙ্গলবার রাতে দিল্লিতে ‘গ্লোবাল চ্যালেঞ্জেস, গ্লোবাল সলিউশনস’ শীর্ষক এক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

গুতেরেস বলেন, বিশ্বে রোহিঙ্গাদের মতো কাউকে নির্যাতিত ও নিষ্পেষিত হতে দেখিনি। রোহিঙ্গারা কোনো স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা পায় না। মিয়ানমারের সমাজব্যবস্থায় তাদের বিরুদ্ধে মারাত্মক জাতিবিদ্বেষ রয়েছে।-খবর পারস টুডের।

জাতিসংঘ মহাসচিব বলেন, আমি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার পদে থাকার সময় মিয়ানমার সফরে গিয়েছিলেন। সেই সময় মিয়ানমারের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের অন্য কোনো দেশে পাঠানোর কথা বলেছিলেন।

জবাবে আমি বলেছিলাম, রোহিঙ্গাদের শরণার্থী বানানো আমার দায়িত্ব বা কর্তব্য নয়। আমার দায়িত্ব হল- শরণার্থীদের সমস্যার সমাধান করা। এতেই দেখতে পাই মিয়ানমারে কিভাবে রোহিঙ্গাদের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করা হয়।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভারতের করণীয় দিক উল্লেখ করে গুতেরেস বলেন, এমন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যেতে পারেন। এসব মানুষকে সহায়তার জন্য বাংলাদেশকে সমর্থন করতে পারে ভারত। এ ছাড়া মিয়ানমার ও মিয়ানমারের সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে হবে। কারণ এসব অপরাধে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত।

তিনি বলেন, বিশ্ব এখন বহুমেরুকরণ হয়ে আছে। এখানকার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারত। একই সঙ্গে এ দেশটি বিশ্বে চলমান যুদ্ধগুলোতে একজন সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, বছরের পর বছর ধরে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের নৃশংসতার কারণে বিভিন্ন সময়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ জন্য তিনি রাজনৈতিক সমন্বয়কে জোর দিয়ে রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর কথা বলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে চাপ দিন: ভারতকে জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ০৫:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮