ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রি-ইস্যু পাসপোর্ট দিনে দিনেই

অাকাশ জাতীয় ডেস্ক:

চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় জরুরি রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে দিনে দিনেই পাসপোর্ট ইস্যু করবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।

মঙ্গলবার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান এ তথ্য জানিয়েছেন।

পাসপোর্ট অফিস সূত্র জানায়, আগামী ৪ থেকে ৬ অক্টোবর আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশে উন্নয়ন মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেলায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের জন্য বরাদ্দ স্টল ১৮৭ ও ১৮৯ থেকে বিভিন্ন সেবা দেয়া হবে। সেবাগুলোর মধ্যে রয়েছে পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ, জরুরি রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে দিনে দিনে পাসপোর্ট ইস্যু, বেসরকারি ব্যাংকের বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি অনলাইনে পাসপোর্ট ফি জমা দেয়া এবং পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত সব ধরনের তথ্য সরবরাহ।

মহাপরিচালক মাসুদ রেজওয়ান জানান, রি-ইস্যুর ক্ষেত্রে ভেরিফিকেশন লাগে না। তাই সকাল সকাল আবেদন করলে দিনে দিনেই রি-ইস্যু পাসপোর্ট দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রি-ইস্যু পাসপোর্ট দিনে দিনেই

আপডেট সময় ১০:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮