ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মামলার রায় বুধবার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আন্তর্জাতিক বিচার আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের দায়েরকৃত মামলার রায় ঘোষণা করা হবে বুধবার। তেহরানের বিরুদ্ধে নতুন করে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরান গত জুলাই মাসে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এ মামলা দায়ের করেছে। এরইমধ্যে কয়েক দফায় এর শুনানি সম্পন্ন হয়েছে।

২০১৫ সালে ঐতিহাসিক পরমাণু সমঝোতা(জেসিপিওএ)-তে সই করার পর কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু চলতি বছরের ৮ মে ওই সমঝোতা থেকে একতরফাভাবে সরে গিয়ে আবারও কঠোরতম নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক বিচার আদালতে ইরান যে অভিযোগ করেছে তাতে বলা হয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে ১৯৫৫ সালে তেহরান-ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক সম্পর্ক সংক্রান্ত চুক্তি লঙ্ঘন করেছেন ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কোনো এখতিয়ার ওয়াশিংটনের নেই বলে অভিযোগে উল্লেখ করেছে তেহরান। অবিলম্বে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ জারি করতে আদালতের কাছে আর্জি জানিয়েছে ইরান।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং জার্মানির সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর অন্য সব সদস্যই সমঝোতা মেনে চলার প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প আন্তর্জাতিক এ চুক্তিকে মার্কিন স্বার্থবিরোধী বলে আখ্যা দিয়ে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মামলার রায় বুধবার

আপডেট সময় ১০:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮