ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা চালাল ইয়েমেন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোনের সাহায্যে বোমা হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী। সৌদি আরবের সঙ্গে মিলে আমিরাতের সেনারা ইয়েমেনের ওপর হামলার প্রতিবাদে রোববার এ হামলা চালায় তারা।

ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন ইউনিটের এক কর্মকর্তার বরাত দিয়ে আল-মাসিরা টেলিভিশন জানায়, বিশ্বের তৃতীয় ব্যস্ততম দুবাই বিমানবন্দরে একটি সামাদ-৩ ড্রোনের মাধ্যমে প্রথম হামলাটি চালানো হয়।

জীজানের সমুদ্রবন্দরে নৌবাহিনীদের বহনকারী নৌকায় করে সৌদি সীমান্তরক্ষী বাহিনীদের নামিয়ে দিয়ে আসার সময় বিদ্রোহীরা দ্বিতীয় হামলাটি চালায়।

আগস্ট মাসে হুথি যোদ্ধা ও ইয়েমেনি সেনাবাহিনী প্রথমবারের মতো দুবাই বিমানবন্দরে প্রতিশোধমূলক হামলা চালানোর দায় স্বীকার করেছিল। ওই হামলায় বিমানবন্দরের কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হলেও আমিরাত সরকার তা অস্বীকার করে।

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। এ কাজে সৌদি সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে আমিরাত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা চালাল ইয়েমেন

আপডেট সময় ০৫:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮