ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুনামি: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ায় সুলায়েজি দ্বীপে সাম্প্রতিক ভূমিকম্প পরবর্তী সুনামিতে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী রবিবার বলেন, কয়েকশ লোকের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানতে পারা এক গভীর দুঃখের বিষয়।

শেখ হাসিনা বলেন, এই শোকের সময়ে বাংলাদেশের জনগণ ও সরকার আমার সাথে ইন্দোনেশিয়ার ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকার বিশেষ করে যারা প্রিয়জন এবং পরিবারের সদস্যদের হারিয়েছেন এবং যাদের সহায়-সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি গভীর শোক ও সংহতি প্রকাশ করছে।

প্রধানমন্ত্রী এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে শোকসন্তপ্ত পরিবারবর্গকে সাহস ও ধৈর্য দান করার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং উদ্ধার অভিযানে সম্ভাব্য সকল সহযোগিতা দিতে বাংলাদেশ সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ইন্দোনেশিয়ার ঘুরে দাঁড়ানোর শক্তিসম্পন্ন জনগণ ধৈর্যের সঙ্গে এই কঠিন সময় মোকাবেলা করবে।

শুক্রবার সকালে ইন্দোনেশিয়ার সুলায়েজি দ্বীপে একটি ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সুনামি সৃষ্টি হয় এবং ১৭০ বার ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়। ২০০৪ সালের পর ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে এটি সবচেয়ে প্রলয়ংকরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুনামি: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা

আপডেট সময় ১১:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮