ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোবাইলে সময় যায় মা-বাবার, প্রতিবাদে রাস্তায় শিশুরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মা-বাবার অতিরিক্ত মোবাইল ও স্মার্টফোন আসক্তির বিরুদ্ধে রীতিমত রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করেছে শতাধিক শিশু। একেবারে ছোট শিশু থেকে শুরু করে বড়রাও সচেতনতার জন্য এ প্রতিবাদে অংশ নেন। আর বিস্ময়কর শোনালেও এই প্রতিবাদ মিছিলের আয়োজক হলেন সাত বছর বয়সি এমিল রস্তিজ।

গত শনিবার (৮ সেপ্টেম্বর) এমিলের নিজের শহর জার্মানির হামবুর্গে এ প্রতিবাদ মিছিল বের করে ছোট্ট শিশুরা। এসময় তারা তাদের নিজেদের তৈরি বিভিন্ন প্রতিবাদী কথা লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে। শিশু ও তাদের মা-বাবা সহ দেড় শ লোক প্রতিবাদ মিছিলে অংশ নেন।

এই প্রতিবাদ মিছিলের স্লোগান ছিলো, ‘আমার সঙ্গে খেলো, তোমার মোবাইলের সঙ্গে নয়’।

প্রথমে সাত বছরের এমিল এমন একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চাইলে তার বাবা-মা পুলিশের অনুমতির ব্যবস্থা করে দেন। পুলিশও এমন প্রতিবাদের অনুমতি দিতে দেরি করেননি।

প্রতিবাদ মিছিলের পর ছোট্ট এমিল সবার সামনে বক্তৃতা দেয়। সেখানে সে বলে, ‘আমি আশা করছি আজকের এই প্রতিবাদের পর মানুষ মোবাইলে কম সময় ব্যয় করবেন’।

বর্তমান আধুনিক যুগে বেশিরভাগ মা-বাবাই তাদের মোবাইল আশক্তির কারণে সন্তানদের যত্ন কম নেন। অনেক সময় বাচ্চাদের খোঁজখবর রাখা ও তাদের সঙ্গে খেলা করা হয়ে ওঠে না বেশিরভাগ বাবা-মার। এতে সন্তান হতাশ হয়ে পড়তে পারে। এছাড়া এ কারণে শিশুদের আচরণগত সমস্যা ও হাইপারঅ্যাকটিভ দেখা দিতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোবাইলে সময় যায় মা-বাবার, প্রতিবাদে রাস্তায় শিশুরা

আপডেট সময় ০১:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮