ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

মালির জাতিসংঘ ঘাঁটিতে জোড়া হামলায় নিহত ৯

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালির জাতিসংঘের দুটি ঘাঁটিতে সোমবার বন্দুকধারীদের সর্বশেষ হামলায় নয়জন নিহত হয়েছে। এক বিবৃতিতে জাতিসংঘ একথা জানিয়েছে। নিহতদের মধ্যে একজন শান্তিরক্ষী বাহিনীর সদস্য, একজন মালির সেনা, ছয়জন দেশটির নিরাপত্তাকর্মী ও একজন ঠিকাদার বলে জানা গেছে।

মালির জাতিসংঘ মিশন থেকে ওই বিবৃতিতে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলীয় মোপতির দৌয়েন্তজায় ভোরে এক হামলায় শান্তিরক্ষী বাহিনীর ওই সদস্য ও মালির একজন সেনা নিহত হয়েছে। জাতিসংঘ পৃথক বিবৃতিতে জানায়, কয়েক ঘণ্টা পর বন্দুক ও গ্রেনেড নিয়ে ছয় ব্যক্তি মালির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তিম্বুকতুর জাতিসংঘ মিশন শিবিরের প্রবেশ পথে হামলা চালিয়েছে।

জাতিসংঘ জানায়, তারা জাতিসংঘের নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে পাঁচ নিরাপত্তা রক্ষী, এক পুলিশ ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হন। ঠিকাদারের পরিচয় জানা যায়নি। জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে, এই ঘটনায় ছয় রক্ষী নিহত হয়েছে। তবে জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, পাঁচ রক্ষী নিহত ও অপর একজন আহত হয়েছে। এছাড়া তিম্বুকতুতে ছয়জন ও দৌয়েন্তজায় দুই সন্দেহভাজন জিহাদিও নিহত হয়েছে। এএফপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

মালির জাতিসংঘ ঘাঁটিতে জোড়া হামলায় নিহত ৯

আপডেট সময় ০৭:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭