ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইদলিবে হামলার বিষয়ে ট্রাম্পের সতর্কবার্তা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর বেপরোয়া হামলার প্রতিবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে সিরিয়া সরকার এবং মিত্র দেশ রাশিয়া ও ইরানকে সতর্ক করে দিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইদলিবে বেপরোয়া হামলা করবেন না। এই দুর্ঘটনায় অংশ নিয়ে রাশিয়া এবং ইরান গুরুতর মানবিক ভুল করবে। যেখানে হাজারো মানুষ মারা যেতে পারে। এটি ঘটতে দেবেন না।’

সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও সিরিয়া সরকার বা তার মিত্রদের সতর্ক করেছে। ইদলিবে কোনো ধরনের রাসায়নিক হামলা চালালে ওয়াশিংটন এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সিরিয়ার বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ হারানোর পর এখন ইদলিবই বিদ্রোহীদের একমাত্র ঘাঁটি। এই ঘাঁটি গুঁড়িয়ে দিতে সিরিয়ার সরকারি বাহিনী বড় ধরনের আগ্রাসী অভিযান চালাতে প্রস্তুতি নিচ্ছে। জাতিসংঘের হিসেবে আল-নুসরা ও আল-কায়েদার প্রায় ১০ হাজার জঙ্গি ইদলিব দখল করে রেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইদলিবে হামলার বিষয়ে ট্রাম্পের সতর্কবার্তা

আপডেট সময় ০১:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮