ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আখাউড়ায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ গ্রামের মধ্যপাড়ায় নিজ বাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জান্নাত আক্তার (৮) ও মো. তাইফ হোসেন (৫) ওই বাড়ির মো. মাশুক মিয়ার সন্তান।

মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার মো. আপেল মাহমুদ এবং নিহত শিশুদের চাচা ফারুক আব্দুল্লাহ দৈনিক আকাশকে জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে জান্নাত ও তাইফ নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদেরকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে দুপুর ২টায় বাড়ির পাশে পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

এদিকে দুই ভাইবোনের একসঙ্গে নিহতের ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান দৈনিক আকাশকে জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে দাফনে আর্থিক সহযোগিতা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আখাউড়ায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

আপডেট সময় ০৮:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮