ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

সিরিয়ায় বিদ্রোহী অঞ্চলে রক্তক্ষয়ী হামলায় নিহত ২৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরে সরকারি বাহিনীর মুহুর্মুহু হামলায় অন্তত ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটির বাসিন্দারা বৃহস্পতিবার সাম্প্রতিক সময়ের সবচেয়ে রক্তক্ষয়ী দিন পার করেছেন।

রাশিয়ার সহায়তায় সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী গত এক সপ্তাহ ধরে দক্ষিণের শহরটিতে বিমান হামলা, রকেট নিক্ষেপ ও তাজা ব্যারেল বোমার হামলা চালিয়ে আসছে।

জাতিসংঘ জানিয়েছে, এতে প্রায় ৪৫ হাজার বেসামরিক নাগরিক নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। বাকিরাও ভূগর্ভস্থ কক্ষে গা ঘেঁষাঘেঁষি করে অপেক্ষায় আছেন, কখন অভিযান থামে।

রাশিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের অধিকাংশই আল মেসেইফ্রা শহরের। গত ১৯ জুন থেকে সংঘাত বেড়ে যাওয়ার পর নিহতের সংখ্যায় এটিই সর্বোচ্চ।

অবজারভেটরির পরিচালক রামি আবদেল রাহমান বলেন, ঘনবসতিপূর্ণ শহরে তীব্রতর বোমাবর্ষণ করা হয়েছিল। নিহতদের মধ্যে ১৭ জন একটি ভূগর্ভস্থ কক্ষে আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।

ব্রিটেনভিত্তিক সংস্থাটি জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত দারা অঞ্চলে পাঁচ বেসামরিক লোক নিহত হন। ১৯ জুন থেকে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

সিরিয়ায় বিদ্রোহী অঞ্চলে রক্তক্ষয়ী হামলায় নিহত ২৫

আপডেট সময় ০১:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮