ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৫ বছরের কারাদণ্ড

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

সামরিক আইন জারির ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেছে দেশটির একটি আদালত। খবর আলজাজিরার।

২০২৪ সালের ডিসেম্বর মাসে বিতর্কিত সামরিক আইন জারির ঘটনায় তার বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এই রায় ঘোষণা করা হয়। আদালতের এই রায়টি সরাসরি সম্প্রচার করা হয়েছিল।

শুক্রবার (১৬ জানুয়ারি) মামলার রায়ে আদালত জানায়, ইউন সুক ইওল বিচারিক কাজে বাধা প্রদান এবং সরকারি নথিপত্র জাল করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। বিশেষ করে, তার জারি করা সামরিক আইন সংক্রান্ত গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেওয়া এবং আইনি প্রক্রিয়া লঙ্ঘন করার বিষয়টি আদালতে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে ওই ব্যর্থ সামরিক আইন জারির চেষ্টার পর ইউনের বিরুদ্ধে বেশ কিছু ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। বিচারিক প্রক্রিয়ায় এটিই তার বিরুদ্ধে প্রথম কোনো বড় রায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৫ বছরের কারাদণ্ড

আপডেট সময় ১২:২৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬