ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি বিপ্লবী গার্ডের জেনারেলের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই। বৃহস্পতিবার প্রকাশ্যে তিনি এমন হুমকি দেন।

তিনি বলেন, ‘ট্রাম্প বলেছেন তার হাত পিস্তলের ট্রিগারে। আমরা তার ওই হাত ও আঙুল কেটে ফেলব।’

এছাড়া এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে ইরান তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না বলেও হুঁশিয়ারি দেন বিপ্লবী গার্ডের এ জেনারেল।

তিনি বলেন, ‘যদি আমরা সামনের দিকে (যুদ্ধ) যাই। তাহলে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না।’

ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা যে সংযম ও কৌশলগত ধৈর্য্য প্রদর্শন করেছি, আপনি সেগুলোকে বিবেচনায় নিচ্ছেন না। এ মুহূর্তে থামুন, পিছিয়ে যান। নয়ত এ অঞ্চলে (মধ্যপ্রাচ্য) আপনাদের কোনো ঘাঁটিই সুরক্ষিত থাকবে না।’

এদিকে গতকাল জানা গেছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলগুলোর দেশের প্রচেষ্টায় ইরানে হামলা চালানোর পরিকল্পনা বাদ দিয়েছেন ট্রাম্প। এছাড়া পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, ট্রাম্প নিজে ইরানকে জানিয়েছেন তার হামলা চালানোর পরিকল্পনা নেই। তবে ট্রাম্পের এমন আশ্বাস বিশ্বাস করছে না ইরান সরকার। কারণ গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা চলার সময়ই ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে নতুন রেকর্ড গড়ল জিটিসি

ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি বিপ্লবী গার্ডের জেনারেলের

আপডেট সময় ০৬:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬