ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

পরমাণু শক্তিচালিত মার্কিন রণতরী দক্ষিণ চীন সাগরে

মার্কিন পরমাণু শক্তিচালিত রণতরী ইউএসএস রোডাল্ড রিগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন পরমাণু শক্তিচালিত রণতরী ইউএসএস রোডাল্ড রিগান দক্ষিণ চীন সাগর অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফিলিপাইনে নোঙর করেছে। এ নিয়ে গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ইউএসএস রোনাল্ড রিগান তৃতীয়বার ফিলিপাইনে নোঙর করলো।

চীনের সঙ্গে পূর্ব এশিয়ার কয়েকটি দেশের বিরোধপূর্ণ পানিসীমা অতিক্রম করে মঙ্গলবার ম্যানিলায় পৌঁছায় যুদ্ধজাহাজটি। খবর স্পুটনিকের।

মার্কিন রণতরীটির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মার্ক ড্যাল্টন বলেছেন, দক্ষিণ চীন সাগর অঞ্চলে আমেরিকার যে স্থায়ী উপস্থিতি রয়েছে সেকথা এ অঞ্চলের মিত্র দেশগুলোকে জানান দিতে তার জাহাজটি ম্যানিলায় নোঙর করেছে।

রণতরীটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ অঞ্চলে নিয়মিত টহল দেয়ার যে প্রতিশ্রুতি আমেরিকা মিত্র দেশগুলোকে দিয়েছিল তা বাস্তবায়নে চারদিনের এ সফর।

দক্ষিণ চীন সাগরকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। কিন্তু এই সাগরের কিছু অংশের ওপর মালিকানা দাবি করছে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনাম। এই বিরোধে চীন বিরোধী দেশগুলোর পক্ষ নিয়ে তাদেরকে মিত্র দেশ বলে অভিহিত করছে আমেরিকা।

দক্ষিণ চীন সাগরে চীন সরকার যেসব কৃত্রিম অবকাঠামো নির্মাণ করছে তাকে বেআইনী বলে অভিহিত করছে ওয়াশিংটন। অন্যদিকে এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে উসকানি হিসেবে দেখছে চীন।

দক্ষিণ চীন সাগরের একটি কৃত্রিম দ্বীপে গতমাসে জঙ্গিবিমান মোতায়েন করেছে চীনা সেনাবাহিনী। পাশাপাশি আরেকটি দ্বীপে মোতায়েন করা হয়েছে ক্ষেপণাস্ত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

পরমাণু শক্তিচালিত মার্কিন রণতরী দক্ষিণ চীন সাগরে

আপডেট সময় ১১:২২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮