ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

সৌদি আরবে আগুনে পুড়ে ২ বাংলাদেশি নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুই প্রবাসী। শনিবার গভীর রাতে দেশটির রিয়াদের সোলাই শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে ইয়াছিন ওরফে ফকির (৩৪)। নিহত কামরুলের ভাই সালেক মিয়া ও এয়াছিনের প্রতিবেশী ফরিদ আহমদ ভূঁইয়া সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবার জানায়, সৌদি আরবে রিয়াদের সোলাই এলাকায় একটি ফোম ফ্যাক্টরিতে কাজ করতেন কামরুল ইসলাম ও ইয়াছিন। ওই ফ্যাক্টরির একটি কক্ষে তারা রাতে ঘুমাতেন।

শনিবার গভীর রাতে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে সেখানে থাকা দুই প্রবাসীসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে সমুছি হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত কামরুল ইসলাম ও ইয়াছিন দুই সন্তানের জনক। দুই প্রবাসীর মৃত্যুর সংবাদে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

সৌদি আরবে আগুনে পুড়ে ২ বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৭:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮